প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ শুভেচ্ছা ও দোয়া কামনা

মুরাদ, জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধিঃ-পবিত্র রমজান মাস উপলক্ষে এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যুক্তরাজ্যের সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান তহুর আলী।
রবিবার (১৫ মার্চ) বেলা ২ টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় তলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভক্ষণে এবং ঈদুল ফিতর উপলক্ষে সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ষাটটি পরিবারসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এবারের ঈদ উপলক্ষে “EID SMILE HELPING HAND'S” এর মাধ্যমে যাঁরা মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাঁদের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। ভবিষ্যতেও যেন এই ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা যায় সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় অনুষ্ঠানকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা রাখায় শামীম আহমেদ ও তাঁর সহযোগীবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সভাপতি তহুর আলী, তহুর আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ আহমেদ,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান,সহ সভাপতি মাসুক উল্লাহ,সহকারী সম্পাদক মারফত আলী জামাল,সহকারী কোষাধ্যক্ষ আমিরুল হক,সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন,ক্রীড়া ও সংগঠন সম্পাদক সমীর উদ্দিন শাহিন,সদস্য ও ভ্রমণ সম্পাদক বেলাল আহমেদ প্রমূখ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার এ এস আই লিটন ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের মধ্যে ফারুক আহমেদ, তরিকুল ইসলাম, শামীম আহমদ, সুবেদ মাহমুদ,নোমান আহমদসহ আরো অনেকে।
পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা জানান এবং আগামী দিনগুলোতেও সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬